মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

জাবির সাংবাদিকতা বিভাগের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৫ পঠিত

বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম।

উপ-উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগটি প্রতিষ্ঠার দশ বছর পার করলো। দেশে আদর্শ সাংবাদিক তৈরিতে ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রচার ও প্রসারে এই বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি।

এছাড়াও দিবসটি উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক সেমিনার, খাওয়া-দাওয়া, কেক কাটাসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শেষে এক বিশাল আনন্দ র‌্যালির আয়োজন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন কলা অনুষদের সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে বিভাগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন শিক্ষক-শিক্ষার্থীরা ।

এরপর বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ‘গণমাধ্যমে জনস্বার্থ: কালের পরিক্রমা’ শীর্ষক আলোচনা সভা হয়। সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগটি খোলা হয়েছে মাত্র ৯ বছর আগে। আজ বিভাগটি প্রতিষ্ঠার ১০ম বছরে পদার্পণ করলো। একটি সুপ্রতিষ্ঠিত বিভাগ হিসেবে গড়ে তুলতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে মেধাবী সাংবাদিক তৈরিতে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

সভায় দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান এবং শিক্ষাবিদ অধ্যাপক শামসুল মজিদ হারুনকে বিভাগের পক্ষ থেকে আজীবন সম্মাননা-২০২১ প্রদান করা হয়। বাংলাদেশের গণমাধ্যম সংস্কৃতিতে অবদান রাখার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, সামাজিক কর্মকাণ্ডসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।  এসময় তার হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ।

আবেদ খান বলেন, সাংবাদিকরা নতুন কিছু সৃষ্টি করার সক্ষমতা রাখে। সংবাদ হলো একটি পচনশীল পণ্য। পচনশীল পণ্যকে নিয়ে যারা কাজ করে এবং তার সাথে যদি যুক্ত হয় প্রতিযোগিতা, তাহলে ভালো-মন্দ দুই ধারার সৃষ্টি হয়। সাংবাদিকদের অবশ্যই সততার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রেরণ করতে হবে। আশা করি নতুন প্রজন্ম সেই দিকটি অবশ্যই অনুসরণ করবে।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহমেদ, উজ্জ্বল কুমার মন্ডল, সুমাইয়া শিফাত, নিশাত পারভেজ, প্রভাষক শিবলী নোমান, সালমা সাবিহা, শবনম ফেরদৌসী, নওশীন জাহানসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd