বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সচেষ্ট ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আবশ্যক খালিয়াজুরীর ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেছেন বাবর নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দুয়ায় হঠাৎ  বিদ্যালয় পরিদর্শনে এমপি হিলালী ।। রেজিস্টারে স্বাক্ষর থাকলেও স্কুলে নেই শিক্ষিকা মোহনগঞ্জে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোণায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

খালিয়াজুরিতে নিবার্চন পরবর্তী সহিংসতা সংঘর্ষে আহত—১৫

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫০৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে, নিবার্চন পরবর্তী সহিংসতায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এছাড়া বাকিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে খালিয়াজুরি উপজেলার চাকুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় উপজেলার চাকুয়া ইউনিয়নের নব—নিবার্চিত মেম্বার অসিত মহানবিশ এর লোকদের উপর অতর্কিত হামলা চালায় সাবেক মেম্বার জ্যাতি মহানবিশের নেতৃত্বে প্রতুল, প্রদীপ, ওসেন সহ একদল সন্ত্রাসী।

এ সময় বর্তমান মেম্বারের ভাই অপু মহানবিশ, বিপ্লব,অনিক,দীজেন চৌধুরীসহ অন্তত্য ১৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নব—নিবার্চিত মেম্বার অসিত মহানবিশ বলেন সাবেক মেম্বার আমার লোকজন ও আমার পরিবারের লোকজনকে নিবার্চনের পূর্বে থেকেই হুমকি দিয়ে আসছে। নিবার্চনে হেরে যাওয়ার পর তারা আমাকে ও আমার লোকজনকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবী করছি। এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd