শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১

নেত্রকোনা মহিলা দল পূন:গঠনের দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৫৩৮ পঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনায় সদ্য ঘোষিত জেলা মহিলা দলের কমিটি বাতিল করে পূনরায় নতুন কমিটি অনুমোদনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলা প্রেসকস্নাবের সামনে এ কর্মসূচী পালন করে মহিলা দলের একাংশের কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা সদ্য ঘোষিত নেত্রকোনা জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট কানিজ ফাতিমা পলপলকে বাতিল করে নতুন কমিটির দাবী জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত মহিলা দলের নেত্রকোনা জেলা শাখার সহ—সভাপতি সুরাইয়া আক্তার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেহানা তালুকদারসহ অন্যরা। এ সময় তারা অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষনার দাবী জানান। অন্যথায় তারা বৃহৎতর কর্মসূচীর ডাক দিবেন বলে হুশিয়ারী দেন।

পরে বিক্ষুব্ধরা নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক , সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ও মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি কানিজ ফাতেমা পলপলের কুশপত্তলিকা দাহ করেন। গত ৮ জানুয়ারী কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ্যাড কানিজ ফাতেমা (পলপল) কে সভাপতি ও হাফিজা আক্তারকে সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট নেত্রকোনা জেলা কমিটি অনুমোদন হয়। এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd