মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

নেত্রকোণায় হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪২৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা শহরের বড় বাজার এলাকায় খাবার হোটেল সালতি রেষ্টুরেন্টে কর্মচারীদের ঝগড়ায় ইসমাইল (১৮) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে অন্য কর্মচারী। এ ঘটনায় অভিযুক্ত আল মামুন নামে অপর কর্মচারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রেষ্টুরেন্টের ভিতরেই এ ঘটনা ঘটে।

হোটেল কর্মচারীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নেত্রকোণা সদর উপজেলার ছোট গাড়া গ্রামের আবদুল বারেকের স্ত্রী কনা আক্তার ও ছেলে ইসমাইল জেলা শহরের বড় বাজার এলাকায় খাবার হোটেল সালতিতে কাজ করেন। মঙ্গলবার কাজ শেষে মা কনা আক্তার বাড়ি চলে যান। ছেলে কাজ শেষে হোটেলেই থেকে যায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই হোটেলের কর্মচারী আল মামুনের সাথে শশা কাটা নিয়ে ইসমাইলের ঝগড়া লাগে। এক পর্যায়ে ইসমাইলকে বেধরক মারপিট করে লাথি মেরে সিড়িতে ফেলে দেয় আল মামুন। এতে ইসমাইল গুরুতর আহত হয়।

রাতেই তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল মামুনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ছেলের মৃত্যুর খবর পেলে মা কনা আক্তার হাসপাতালে যান এবং বারবার মুর্চা যাচ্ছিলেন। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেয়া হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি