মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

পূর্বধলায় অবৈধভাবে নদী দখলের অভিযোগ; থানায় মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৮৬ পঠিত

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলার হোগলা ইউনিয়নের দামপাড়া-কালিহড় নদীর দামপাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ মারফত আলীর বিরুদ্ধে অবৈধভাবে মাটি কেটে ও বাড়ির পাশে মাটি ভরাট করে সরকারি জমি দখল ও মাটি বিক্রয়ের অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী।

৬ এপ্রিল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় নদী থেকে মাটি তুলে বাড়ির পাশ দিয়ে ভরাট করে নদীর দিকে নিয়ে যাচ্ছে।দামপাড়া এলাকার মারফত আলী, আব্দুর রাজ্জাক ফকির, হাসিম ফকির, কামাল ফকির,হাসিম মেস্তরী সহ আরো অনেকে।

এ বিষয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ মারফত আলী বলেন বেকু দিয়ে মাটি কাটার বিষয়টি নিশ্চত করে বলেন, হোগলা ইউনিয়নের দায়িত্বরত সহকারি তহশীলদার আব্দুল মজিদ নিষেধ করলে বেকু দিয়ে মাটি কাটা বন্ধ করে দেই। এছাড়া আর কোন মাটি কাটা হয়নি আর মাটি বিক্রির অভিযোগ সত্য নয়। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান দিনে মাটিকাটা বন্ধ করে রাখলেও রাতে তারা অবৈধভাবে মাটি কাটে ও বিক্রির কাজ নিয়মিত করে যাচ্ছেন। হোগলা ইউনিয়নের দায়িত্বরত সহকারি তহশীলদার আব্দুল মজিদ জানান অবৈধভাবে মাটি কাটার বেকু বন্ধ করে মাটি কাটতে নিষেধ করেছি এরপরও তারা সরকারি নদীর ৭৮১ নং দাগের কিছু অংশ দখলের চেষ্টায় মাটি কাটলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে পূর্বধলা থানায় মামলা রজু করা হয়েছে । সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু সরেজমিন পরিদর্শন করে জানান অবৈধভাবে মাটি কাটা ও দখলের অভিযোগ সত্য সে কারণে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি