সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি মোহনগঞ্জের রেলক্রসিংয়ে ৩ জনের ডিউটি করেন ১ জনে আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা কেন্দুয়ায় ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে  নিহত-১ কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

নেত্রকোণায় ৪৪ কেজি গাঁজাসহ আটক ১

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৮৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় ৪৪ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি কোরবান আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা বাসস্টেন্ড এলাকায় ঢাকাগামী শাহজালাল বাস (কোচ নং ঢাকা মেট্রো-ব ১৪১০৯১) থেকে তাকে আটক করা হয়।

কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের ওয়াবদা গেইট এলাকার নবাব মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ওই বাস চালকের সংবাদের ভিত্তিতে বাসটি থেকে কোরবান আলীকে আটক করা হয়।

এসময় কোরবান আলীর হেফাজতে রাখা ব্যাগ ভর্তি ৪৪ কেজি গাঁজাও জব্দ করা হয়েছে। কোরবান আলীর দেয়া তথ্যমতে গাঁজার এ চালানটি পার্শবর্তী জেলা সুনামগঞ্জ থেকে আনা হয়েছিল।

ওসি আরো জানান, তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হবে। কোরবান আলী ইতিপূর্বে ২০ কেজির আরেকটি গাঁজার চালানসহ গাজীপুরে আটক হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd