বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মোহনগঞ্জে সার্বজনীন মহাশশ্মান ঘাটে বৃক্ষরোপণ সপ্তাহ খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক লক্ষ টাকা জরিমানা  মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার খালিয়াজুড়িতে জুলাই শহীদ দিবস পালিত কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত নেত্রকোণায় জুলাই শহীদ দিবস পালিত

নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি রেলওয়ে ব্রীজ ধ্বসে পড়ায় রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৭৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ টানা ৩ দিন ধরে অব্যাহত ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা জেলার ৬টি উপজেলার ৩৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। পানির প্রবল তোড়ে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের ইসলামপুর নামক স্থানে রেল ব্রীজ ভেঙে গিয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, টানা ৩ দিন ধরে অব্যাহত ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা জেলার বেশীর ভাগ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার প্রধান নদ-নদী সোমেশ্বরী, কংশ, মগড়া, উব্দাখালী ও ধনু নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোহনগঞ্জ রেলস্টেশনের জিআরপি ফাঁড়ি’র ইনচার্জ জানান, গত শনিবার পানির প্রবল স্রোতে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের ইসলামপুর নামক স্থানে ব্রীজের দুই পাশে মাটি ধ্বসে গিয়ে ব্রীজ ভেঙ্গে যাওয়ায় সারাদেশের সাথে এ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনটি মোহনগঞ্জে আটকা পড়েছে। ফলে এ রেলপথে যাতায়াতকারী যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd