মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

কেন্দুয়ায় পানিতে ডুবে নিহত প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারকে অনুদান প্রদান

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৮০ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় পানিতে ডুবে নিহত প্রতিবন্ধী শিক্ষার্থী মাজহারুল ইসলাম (১৩) এর পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার অনুদানের এই নগদ অর্থ নিহতের বাবা হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। উল্লেখ্য, গত ১৮ জুন উপজেলার ডাউকী বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও মাসকা ইউপির দ্বিপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে প্রতিবন্ধী মাজহারুল ইসলাম পানিতে ডুবে মারা যায়।

বিষয়টি অনলাইন নিউজ পোর্টাল নেত্রকোণা জার্নালসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হলে নজরে পড়ে ইউএনও মাহমুদা বেগমের। তিনি নিহতের বাবাকে খবর দিয়ে এনে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। নিহতের বাবা আব্দুল হাই জানান, আমি গরীব মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আমাকে অনুদান প্রদান করায় ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি