বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

কলমাকান্দায় বন্যা দুর্গতদের মাঝে ঢাবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ উত্তরার ত্রাণ বিতরন

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৫৩ পঠিত

কলমাকান্দা প্রতিনিধি :নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অফ উত্তরার পক্ষ থেকে সংখ্যালঘুসহ বন্যায় দুর্গত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ঢাবির সাবেক-বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে দুর্গতদের সাহার্য্যে এগিয়ে আসেন ওই বিশ্ববিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থী।

এ দলের নেতৃত্ব দেন ঢাবির স্টুডেন্ট অফ উত্তরা সংগঠনের সভাপতি প্রিন্স মাহমুদ ও সাধারণ সম্পাদক আহনাফ মোহাম্মদ তৌসিফ। সার্বিকভাবে সহযোগিতা করেন নেত্রকোণা মিতালী সংঘের সাধারণ সম্পাদক শাহ রফিকুর রহমান এপোলো। গত মঙ্গলবার দিনব্যাপী কলমাকন্দার সদর ইউনিয়নের ডোরিয়াকোনা ভাসমান বেদেপল্লীসহ শিংপুর, চামারজানি, গোপিপাড়া, বড়শালজান, ছোট শালজান এলাকার দেড়শো হিন্দু সম্প্রদায়সহ তিনশো বানবাসির মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন শিক্ষার্থীরা।

ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, সাবান, স্যালাইন, ঔষধ ও দিয়াশলাই (গ্যাসলাইট)।
এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অফ উত্তরা সংগঠনের এসব শিক্ষার্থীরা নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার আকবর আলীর মুনসীর সাথে সাক্ষাত করেন। তাদের দিক নির্দেশনায় এ উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাবির এই মেধাবী শিক্ষার্থীরা।

 

 

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি