মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

বারহাট্টায় বজ্রপাতে গরুসহ কৃষক নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪০২ পঠিত

বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধসহ ১টি গরুর । শনিবার ৩টার সময় উপজেলার আসমা গ্রামের রিয়াজ উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত দুলাল মিয়া (৬৫) আসমা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। পারিবারিক ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় দুলাল মিয়া নিজ গোয়াল ঘরে তার পালিত গরুকে পরিচর্যা করছিল।

এ সময় হঠাৎ করে বিকট শব্দের বজ্রপাতে রিয়াজ উদ্দিন ও তার পালিত গরুটি আহত হয়। গরুটি গোয়াল ঘরে নিমিশেষের মধ্যে মারা যায়। এ অবস্থায় বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা আহত রিয়াজ উদ্দিন কে দ্রুত বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

৪নং আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনস্থলে গিয়েছি। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। উপজেলা নির্বাহী অফিসার জানান, এস.এম. মাজহারুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনতে পেরে দ্রুত ঘটনাস্থলে যাই এবং শোকাহত পরিবারকে শান্তনাসহ পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করি। বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক জানান, আমি ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ মৃত্যুর ঘটনায় নিহতের পারিবারে ও এলাকায় বইছে মারাত্মক শোকের মাতম।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি