মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

বারহাট্টায় স্ত্রী ও স্বামীকে পিটিয়ে আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৬২ পঠিত

বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার বিজ্ঞ আমলী আদালত বারহাট্টার সি.আর.মো.নং-৮৮(১)২০২২ নাম্বার মোকাদ্দমা দায়ের করেছেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ধীরেন্দ্রপুর গ্রামের হাজী আব্দুল মোমেন পাঠান এর স্ত্রী মোছা: সাজেদা আক্তার।

মামলার বিবরণের প্রকাশ একই গ্রামের মৃত মনসুর আলীর পুত্র আব্দুল ওয়াদুদ, চানপুর গ্রামের আব্দুল খালেক এর কন্যা সুমা আক্তার, একই গ্রামের মুজিবুর রহমান এর পুত্র দিলোয়ার হোসেন ,ধীরেন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক এর পুত্র নূর আহমেদ আপেল,একই গ্রামের মৃত মনসুর আলীর পুত্র নূর মোহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিষ্ণুরামপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী নাজমুন্নাহার পলি গত ১৫ জুলাই মামালার বাদীনীর বসত ঘরের বারান্দায় বেদরক মারপিট করে । মামলার বিবরণিতে আরো জানা যায় সাজেদা আক্তারের সাথে আব্দুল ওয়াদুদ গং বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিল ।

ঘটনার দিন উল্লেখিত আসামিগণ লাঠিশুটা, দা, ছুরি,লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং বাদীনির শরীরে থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় । এ ঘটনায় দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য সাজেদা আক্তারের স্বামী আব্দুল মোমেন পাঠানকে চাপ প্রয়োগ করে এবং গত ২৪ জুলাই বারহাট্টা ধর্মপাশা সড়কের হারুনের চায়ের দোকানে উল্লেখিত আসামীগণ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোমেনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত মোমেন পাঠান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায় ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি