সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে নেত্রকোনায় অবস্থান ও কলম বিরতি কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি কলমাকান্দার সোহেল রানা   কলমাকান্দায়  সাদ্দাম হত্যার বিচার চেয়ে মানববন্ধন নেত্রকোনায় নানা আয়োজনে  হুমায়ূন আহমেদএর জন্মদিন পালিত নেত্রকোনায় তানযীমুল উম্মাহ হিফযের  বার্ষিক পুরস্কার বিতরণী খালিয়াজুরীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক নেত্রকোনার  কুনিয়া কমিউনিটি ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত দ্বিতীয় বার কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি  শামীম- সম্পাদক ওবাইদুল নেত্রকোনায় নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কেন্দুয়ায় শোকজ করায় মাদ্রাসা অধ্যক্ষকে পিটিয়ে আহত করলেন হিসাব সহকারি

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫৬৭ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া মনকান্দা এম ইউ আলীম মাদ্রাসা ও বিএম কলেজের অধ্যক্ষ এ.কে.এম মহিবুল্লাহকে মারধরের ঘটনায় কেন্দুয়া থানায় মামলা দায়ের হয়েছে।মঙ্গলবার অধ্যক্ষ এ.কে.এম মহিবুল্লাহ বাদী হয়ে অফিস সহকারীকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন।মামলার এজাহারে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করা হয়েছে।

সূত্রে জানা যায়, মাদ্রাসার অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী জাহাঙ্গীর আলম ভূঞা জুয়েল (৩৫) গন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি। সম্প্রতি জুয়েল একটি হত্যা মামলায় আসামী হলে তিনি পলাতক থাকেন।

এ অবস্থায় ২০২১ সালের জুন মাসে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।এ নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ এবং অফিস সহকারীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অধ্যক্ষের এক পত্রের প্রেক্ষিতে অফিস সহকারী জুয়েল ২১ আগস্ট মাদ্রাসায় গেলে হামলার শিকার হয়। এরই জেরে অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় অধ্যক্ষ এ.কে.এম মহিবুল্লাহ বাদী হয়ে অফিস সহকারীকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।এদিকে অধ্যক্ষের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে কেন্দুয়া শিক্ষক সমাজ, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এঁর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছেন। এব্যাপারে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম সাংবাদিকদের বলেন, এঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের ধরতে এলাকায় অভিযান চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd