বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২৭ বছর পর গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৮৯ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা সদর থানার মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২৭ বছর পর গ্রেফতার করেছে নেত্রকোণা সদর হাসপাতালের সম্মুখ থেকে পূর্বধলা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর থানার ২৩ (১২) ১৯৯৫ নং মামলার ধারা- দঃ বিধি ৩৭৯/৪১১ সাজাপ্রাপ্ত আসামি পূর্বধলা উপজেলার ইছলিয়া গ্রামের মৃত শেরু ওরফে সিরাজ এর ছেলে তরিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম। সে নেত্রকোণার সদর থানার একটি চুরি মামলার আসামি ছিল।,

সে ফেরারী হিসেবে বিভিন্ন পেশায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে ২৭ বছর যাবৎ আত্মগোপন করে ছিল। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় এএসআই মুখলেছুর রহমানকে দায়িত্ব দেয়া হয় ২৭ বছরে পলাতক আসামি কে গ্রেফতার করার জন্য। এএসআই মুখলেছুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় গ্রেফতার করার জন্য ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন।

১২ নভেম্বর  নেত্রকোণার সদর হাসপাতালে সম্মুখ থেকে জলপাই বিক্রি করার সময় পলাতক সাজাপ্রাপ্ত আসামি তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এএসআই মুখলেছুর রহমান জানান, ফেরারি আসামি কোনদিন জলপাই, কোনদিন প্লাষ্টিক সামগ্রী, কোনদিন অন্য খাদ্য সামগ্রী বিক্রি করে আসছিল। আসামিকে গ্রেফতার করে ঐ দিনই নেত্রকোণা বিজ্ঞ আদালত সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd