মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

কেন্দুয়ায় মারামারিতে ১ সপ্তাহে নিহত ৩

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩৭৮ পঠিত

 

কেন্দুয়া প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় স্যালো মেশিনের টেংকি নিয়ে ঝগড়ায় রমজান মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। রমজান মিয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের দিগর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। প্রতিপক্ষ পাশ্ববর্তী সান্দিকোনা ইউনিয়নের হারাকান্দি গ্রামের মাহমুদ হাসান গং বলে নিহতের স্বজনরা জানান। জানা গেছে, স্যালো মেশিনের টেংকি নিয়ে ঝগড়ার ঘটনা মিমাংশার লক্ষে ২৬ মার্চ বিকালে একতার বাজারে সালিশ বসে । পরে মিমাংশা না হলে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে রমজান মিয়ার উপর হামলা করে। হামলায় মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপতালে ভর্তি করেন।

পরদিন ২৭ মার্চ মৃত্যু হয় রমজান মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে গত ২০ মার্চ রাতে কেরাম খেলা নিয়ে প্রতিপক্ষের হাতে আহত হয়ে ২১ মার্চ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন ওরফে জালু মিয়ার ছেলে সুবেল মিয়া (২৮)। অন্যদিকে ছেলেদের ফুটবল খেলা নিয়ে ঝগড়ায় ২১ মার্চ প্রতিপক্ষের হাতে আহত হন উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে কবির মিয়া (৫২)।

তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক কবির মিয়াকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চত করে বলেন, এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd