বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

কেন্দুয়ায় ঝাঁকে ঝাঁকে ভাসছে মরা মাছ

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩১৯ পঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় রোয়াইলবাড়ী আমতলা ইউপি’র ফতেপুর গ্রামের মৎসচাষী মো. মুখলেছ উদ্দিনের ৩টি ফিশারির শিং মাছ ঝাঁকে ঝাঁকে মরে ভেসে উঠছে। ঘটনাটি  ৩০ মার্চ  ঘটেছে বলে জানা গেছে। ফিশারির মালিক মো. মুখলেছ উদ্দিনের পিতা মো. মোসলেম উদ্দিন বলেন- প্রতিদিনের মতো এই দিনেও ফিশারিতে খাবার দেয়া হয়। মাহে  রমজানের কারণে ঘুম থেকে উঠতে একটু দেরী হয়।,

ঘুম থেকে উঠে আমার পরিবারের লোকজন ফিশারির কাছে যেতেই দেখে ৩টি ফিশারির শিং মাছ ঝাঁকে ঝাঁকে মরে ভেসে উঠছে। তখন তাদের চিৎকার চেঁচামেচিতে আমিসহ আশেপাশের লোকজন এসে দেখে ঘটনা । পূর্বশত্রুতার জেরে আমাদের ৩টি  ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি করেছে এই চক্রটি। রোয়াইলবাড়ী আমতলা ইউপি’র চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দ বলেন- কিছুদিন ধরে দুই পরিবারের মাঝে বিরোধ চলছে এবং থানায় মামলাও আছে কিন্তু মাছের কি দোষ ছিল যে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে হবে।

তবে আসলে কি কারণে মাছগুলো মরেছে আমিও সহযোগিতা করে ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করে প্রকৃত কারণ জানা যাবে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দুয়া থানার এস আই মো. তানভীর হাসান, এবং ফেমই ফাঁড়ির এস আই মো. সাদ্দাম হোসেন।,

উপজেলা মৎস কর্মকর্তা মো. আজহারুল আলম মুঠোফোণে জানান- ফিশারির পানি পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অক্সিজেন কম থাকার কারণে এটি ঘটতে পারে তবে, পানি ও মাছ ল্যাবে পরীক্ষার জন্য পাঠালে এর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত মো. আবু তাহেরের সাথে মুঠোফোণে যোগাযোগ করা হলে তিনি জানান- আমরা গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি তাহলে আমরা বা আমাদের পরিবারের লোকজন কিভাবে তাদের ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।,

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি