শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

পূর্বধলায় ভারতীয় ৭৯ বস্তা চিনিসহ আটক- ১

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৭৫ পঠিত

পূর্বধলা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় ৭৯ (৩ হাজার ৯ শত ৫০ কেজি) ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা চিনি জব্দসহ ১ জনকে আটক করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টেও মাধ্যমে অভিযান চালায় পূর্বধলা উপজেলা প্রশাসন।

১৫ এপ্রিল দিকে পূর্বধলা পাট বাজার এলাকায় শৈলেন্দ্র চন্দ্র দাসের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় শৈলেন্দ্র চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে উত্তর পূর্বধলা গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। জানা যায়, বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে গোপনে ৭৯ বস্ত চিনি মিনি ট্রাকবোঝাই করে নিয়ে আসে।

উপজেলার পাট বাজারস্থ শৈলেন্দ্র চন্দ্র দাসের গুদামে রাখার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ চিনিসহ শৈলেন্দ্র চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে রাতেই চিনি এবং আটককৃতকে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আসছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টেও মাধ্যমে অভিযান পরিচালনার মাধ্যমে ৭৯ বস্তা প্রতি বস্তা ৫০ কেজি করে (৩ হাজার ৯ শত ৫০ কেজি) ভারতীয় চিনিসহ একজনকে আটক করা হয়েছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd