খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবে বিগত ৫ মে সংস্কার ও মেরামত শেষে ১৩ মে প্রেসক্লাবের কিছু ফার্নিচার ক্রয় করার পর ২১ মে বিকাল ০৪ ঘটিকার সময় খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ঘরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার মো: উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।
উপস্থিত ছিলেন খালিয়াজুরী সদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম তালুকদার, সদর ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, ওলামাদলের সভাপতি হাফেজ মো: আনোয়ার হোসেন, খালিয়াজুরী উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, খালিয়াজুরী জামায়াতের সাবেক শ্রমিক কল্যাণ সভাপতি শেখ রিয়াজ উদ্দিন, খালিয়াজুরী ছাত্রশিবির সভাপতি মো: রাসেল মিয়া, প্রেসক্লাবের সদস্য সচিব মো: সোহান বিন নবাব তালুকদার, সাবেক সহ সভাপতি আবুল কাসেম আবাদী, সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, সদস্য মো: আবুল হোসেন, মো: আবুল কালাম, মো: শামছুল হক, মো: সেলিম মিয়া, মো: মামুন চৌধুরী (অসাংবাদিক) সহ স্থানীয় ইমাম মুয়াজ্জিন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ মাহফিল পরিচালনা শেষে দেশ,জাতি ও মানুষের কল্যাণ কামনায় দোয়া করেন খালিয়াজুরী থানা মসজিদের ইমাম ও খালিয়াজুরী হেফাজত ইসলামের সিনিয়র সহ সভাপতি মাও: হাফিজুল ইসলাম।
Leave a Reply