মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নেত্রকোণায় নদী উদ্ধারের নামে হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৭৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নদী উদ্ধারের নামে জন হয়রানির প্রতিকারের জন্য মানববন্ধন ও ভিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা জেলার  পুরাতন কালেক্টরেট মাঠে হাজারো জনতার উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।  এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এড: খালিদ সাইফুল্লাহ মুন্না,আবুল বাসার হাদী, জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত নাজু, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান ইমন, রাসেল ফারুক সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মচারী নদী উদ্ধারের নামে নেত্রকোনার  পৌরসভার মগরা নদী তীরবর্তী বাসিন্দাদের  বসতভিটা ও দোকানপাটে অবৈধ প্রবেশ পূর্বক বিনা নোটিশে সি এস  নকশা মোতাবেক পরিমাপ কার্য পরিচালনা করছেন।, এতে নদীর তীরবর্তী  সকল নাগরিকের মনে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।,  অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগের পরামর্শ দেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরাফাত তাদেরকে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি কপি দেন।  কিন্তু সেই কার্যবিবরণের কোথাও সিএস নকশা দিয়ে নদীর তীরবর্তী  ভূমি পরিমাপের কোন বিষয় উল্লেখ না থাকায়  কর্মকর্তাকে প্রশ্ন করলে তিনি বলেন হাইকোর্টের একটি অর্ডার আছে কিন্তু তিনি দেখাতে পারেননি। এমনটাই জানান উপস্থিতি হাজারো জনতা।,

উল্লেখ্য যে বিগত সময় সদর এসি ল্যান্ড বুলবল আহমেদ তালুকদার  নিজে দাড়িয়ে থেকে বিআরএস নকশা মোতাবেক নেত্রকোনা পৌরশহরের নদীর সীমানা পরিমাপপূর্বক নদীর পাড়ের বিভিন্ন  অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।  নেত্রকোনার জনগণ উন্নয়ন চায় তা জনগণের জানমালের বিনিময়ে নয়, জনগণের জন্য উন্নয়ন, উন্নয়নের জন্য জনগণ নয় এমনটাই বলেন সাধারণ মানুষ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd