নেত্রকোনা প্রতিনিধি ঃ-নেত্রকোনার -৪ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী আসনে গণ অধিকার থেকে এমপি মনোনয়ন পেয়েছেন মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কৃতি সন্তান এডভোকেট আলহাজ্ব আব্দুল কাদির। মনোনয়ন পাওয়ার পর পরেই তিনি গত সোমবার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গনসংযোগ করেন গণসংযোগ কালে তিনি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং ট্রাক প্রতিকে ভোট চান।,
গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আব্দুল কাদের সাহেব বলেন, গণধিকার পরিষদ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, যদি আল্লাহর রহমতে গন অধিকার পরিষদ ট্রাক প্রতিক নিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলে বাংলাদেশের মানুষের বিদ্যুৎ, গ্যাস, পানি,অর্থনৈতিক উন্নয়ন, বেকারদের চাকরির ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভাট,শিক্ষা ব্যবস্থা সহ সকল সমস্যার সমাধান করে দেবে গন অধিকার পরিষদ।,
গণ সংযোগ কালে মোহনগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের প্রস্তাবিত আহ্বায়ক জসীম উদ্দীনও এডভোকেট আব্দুল কাদের সাহেবের সাথে ছিলেন ।
Leave a Reply