নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল
রিপোর্টারের নাম:
আপডেট :
রবিবার, ১ মার্চ, ২০২৬
২৩৬
পঠিত
বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য, চ্যানেল-২৪এর নেত্রকোণা জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ এর পিতা মোঃ রব্বানী উল্লাহ ২৮ ফেব্রুয়ারি নেত্রকোণা পৌর শহরের সাতপাই এলাকার উল্লাহ বাড়ীতে বার্ধক্য জনিক রোগে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১ মার্চ সাতপাই এলাকার সিগন্যাল মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য, চ্যানেল-২৪এর নেত্রকোণা জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ এর পিতা মোঃ রব্বানী উল্লাহ’র মৃত্যুতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, চ্যানেল-২৪ এর ময়মনসিংহ ব্যুরো চীফ সুলতান মাহমুদ কণিক, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনিছুর রহমান, কার্যকরি কমিটির সদস্য ডাঃ মোঃ আবুল হোসেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.মুখলেছুর রহমান খানসহ প্রেসক্লাবের কার্যকরি কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply