সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

মোহনগঞ্জে দিন দুপুরে দুঃসাহসিক চুরি

কামরুল ইসলাম রতন
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৫ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ  নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের  মাইলোড়া এলাকায় দিনে দুপুরে  দুঃসাহসিক ও দুর্ধর্ষ   চুরি ঘটেছে। আলমিরা ও ড্রয়ার তছনছ করে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং জমির দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়েগেছে চোরেরা । মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ   মোঃ হাফিজুল ইসলাম  হারুন বলেন,  এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

২৩ মে পৌর শহরের মাইলোড়া এলাকায় জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল রানার মালিকানাধীন ভবনের  একটি  ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অন্নপূর্ণা দেব। ভুক্তভোগী ডা. অন্নপূর্ণা দেব জানান, প্রতিদিনের মতো তিনি ফ্ল্যাটের মূল দরজায় তালা লাগিয়ে মাকে সাথে নিয়ে হাসপাতালে ডিউটিতে চলে যান। ডিউটি শেষে বাসায় ফিরে এসে তিনি দেখেন দরজার তালাটি একদম ঠিকঠাক অক্ষত অবস্থায় রয়েছে।

ভেতরে গিয়ে দেখা যায়, ঘরের আলমিরা খোলা এবং জামাকাপড়সহ বিভিন্ন জিনিসপত্র বিছানায় ও মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আলমিরাতে রাখা ১৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা গায়েব। শুধু তাই নয়, চোরের দল আলমিরাতে থাকা সম্পত্তির দলিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে। খবর পেয়ে মোহনগঞ্জ থানার এস আই রবিউল পারভেজ দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘরের ভেতর ও আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd