রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

বারহাট্টায় এমপি আনোয়ারুল হক এর উন্নয়নমূলক কাজ পরিদর্শন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৫ পঠিত

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বারহাট্টা উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেছেন। ২০ জুন তিনি উপজেলার এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগের অধীনে বাস্তবায়নাধীন বেশকয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ও গ্রামীণ সড়ক সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, “জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবেনা। কাজের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে হবে।” তিনি আরও জানান যে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বারহাট্টার সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন  সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, সাবেক বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, জেলা কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ মিলকী,উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ¦ আশিক আহম্মেদ কমল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, যুগ্ম সম্পাদক রেজাউল আলম,  ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd