শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

কলমাকান্দায় মোবাইল কোর্ট, জরিমানা ও ড্রেজার ধ্বংস

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৩ পঠিত

 

 

রাকিব মিয়া ,কলমাকান্দা প্রতিনিধি:নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোড়াডুবি বিল সংলগ্ন উড়ে আলী এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।২৫ জুন   উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় নৌকায় স্থাপিত দুইটি ড্রেজার মেশিন জব্দ করে জনসম্মুখে অকেজো করা হয়।,

এ সময় মোঃ সাহেদুল ইসলাম (পিতা: মোঃ সমর আলী), সাং- কালিহালা, কলমাকান্দা, নেত্রকোণা-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ। তিনি জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd