মো: হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি মুলুক সভা ২৯ জুন উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। খালিয়াজুড়ি উপজেলা সদরের খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ গিয়াসউদ্দিন আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
জানা যায় খালিয়াজুড়ি উপজেলায়, কৃষ্ণপুর সরকারি কলেজের ৩১০ জন পরীক্ষার্থী ও খালিয়াজুরী কলেজের ৯৭জন পরীক্ষার্থীসহ মোট ৪০৭ জন পরীক্ষার্থী নিয়ে আগামী ২ জুলাই হতে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুইটি কেন্দ্রে আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রতিটি কেন্দ্রের মধ্যে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, তাছাড়া একজন চিকিৎসক,প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদ্যুৎ, ফ্যান, লাইট, সি সি ক্যামেরাসহ সকল প্রস্তুতি বিধি মোতাবেক গ্রহণ করা হয়েছে বলে সভায় অবগত করানো হয়।
কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্রে, অত্র কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম (পলাশ) কেন্দ্র সচিব ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কায়েস আজাদ হল সুপার হিসাবে দায়িত্ব পালন করবেন। তাছাড়া, খালিয়াজুরী কলেজ কেন্দ্রে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ কেন্দ্র সচিব ও সহকারী অধ্যাপক (অর্থনীতি) মন্তোষ চন্দ্র বর্মন হল সুপারের দায়িত্ব পালন করবেন বলে সভা সূত্রে জানা যায়।
Leave a Reply