শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নেত্রকোণায় জুলাই শহীদ দিবস পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার,  মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সাদিক আহমেদ হারিছ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আব্দুল রহিম রুহী প্রমুখ ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd