মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫১২ পঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের  নলুয়াপাড়া গ্রামের  মৃত মোঃ হাছেন আলীর ছেলে  মোঃ গণি মিয়া এর পূর্বধলা থানায় দায়ের করা অভিযোগের বিবরণে জানা যায়,  নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ হাছেন আলীর ছেলে অটো চালক রুক্কু মিয়াকে ৩০ জুলাই অটো নিয়ে বাড়ি থেকে নেত্রকোণা যাওয়ার পথে পূর্বধলা উপজেলার ৫নং ধলামূলগাঁও ইউনিয়নের নলুয়াপাড়া হাজী আব্দুর রহমানের বাড়ির পশ্চিম পাশের পাঁকা রাস্তায় পৌঁছা মাত্রই নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা নূর ইসলামের ছেলে  মোঃ শহিদুল্লাহ, মোঃ সুজন মিয়া, হাদিস মিয়া, জুয়েল মিয়া ও মৃত মেছের আলীর ছেলে নূর ইসলাম এবং ডালিম ও বিল্লালসহ অজ্ঞাতনামা ১০/১২ জন লাটিসোঠা, লোহার রড, শাবল, বল্লম, রাম দা , কাতরা ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অটো গাড়ির সামনে কলাগাছ ফেলে বেরিগেইট দিয়ে খুন করার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে এবং  তার বোকের উপরে লোহার শাবল দিয়ে চাপ দিয়ে  তার সাথে থাকা ৬০ হাজার টাকা  ও অটো রিক্সাটি ছিনিয়ে নেয় ।

গুরুতর আহত রুক্কু মিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।  উল্লেখিত আসামীদের গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবীতে ৩ আগষ্ট নলুয়াপাড়া বাজারে এলাকাবাসী মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। পূর্বধলা থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, এ ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd