বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দার মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে ২৬ আগস্ট রোজ বুধবার বজ্রপাতে রতন দাস (৩৫) নামে ১ জেলে নিহত আরও ৩ জন আহত হয়েছেন। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে।,
আহতরা হলেন-একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ৪ জন একটি নৌকায় করে অন্যতিনের মতোই সকালে মাছ ধরতে মহিষাসুরা হাওরে যান। মাছ ধরার এক পর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।,
তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। নৌকার অপর ৩ জেলেও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Leave a Reply