রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দোলন ও বিদ্রোহের অভিযোগ মোহনগঞ্জে ৩০ ডাক্তার-নার্সকে শোকজ কেন্দুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত  পুলিশ সদস্যের মৃত্যু  কলমাকান্দা সরকারি কলেজে  নবীন শিক্ষার্থীদের বরণ নেত্রকোনায়  নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে  প্রশিক্ষণ নেত্রকোনার এন আকন্দ  মাদ্রাসার প্রভাষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর  ভিডিও     আবশ্যক দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীর ইন্তেকাল কেন্দুয়ায় লরির ধাক্কায় ঔষধ প্রতিনিধি নিহত,লরিসহ চালক আটক নেত্রকোনার কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  রুহুল আমিনের  ভুয়া সনদে চাকরি।।  প্রতারনা করে টাকা নেয়ার   অভিযোগ    নিয়োগ বিজ্ঞপ্তি

আন্দোলন ও বিদ্রোহের অভিযোগ মোহনগঞ্জে ৩০ ডাক্তার-নার্সকে শোকজ

কামরুল ইসলাম রতন
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৭ পঠিত

 

 

মোঃ কামরুল ইসলাম রতন ,মোহনগঞ্জ সংবাদদাতা ঃনেত্রকোণার মোহনগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, স্যাকমো, মেডিকেল টেকনোলজিষ্ট ডেন্টাল, এমটি ল্যাব, ফার্মাসিস্ট, হিসাব রক্ষক, সিএইসসিপি অফিস সহায়কে শোকজ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর  প্রাপ্ত ওই শোকজের জবাব লিখিতভাবে ৭ কর্ম দিবসের মধ্যে জমা দেয়ার জন্য জেলা সিভিল সার্জন গোলাম মাওলা নির্দেশ দিয়েছেন।,

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অলক কান্তি তালুকদার এর সত্যতা স্বীকার করেন। জানা গেছে, স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতনের কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন ও বিদ্রোহের অভিযোগে ওই ৩০জনকে শোকজ করা হয়।,

শোকজ প্রাপ্ত ১১জন মেডিকেল অফিসার হলেন- ডাঃ পার্থ সরকার, ডাঃ জান্নাতুল নেছা, ডাঃ মোঃ সায়েম, ডাঃ রাকিবুল ইসলাম, ডাঃ মোঃ অন্তিম হাসান, ডাঃ জয়া রানী দেবনাথ, ডাঃ মৌমিতা দাস, ডাঃ লিজা সরকার, ডাঃ পার্থ প্রতিম সেন, ডাঃ সৌরভ আহমেদ শাকিল, ডাঃ মেহেদী হাসান পিয়াস ; ৯জন নার্স হলেন- রেহেনা আক্তার খানম, মণি আক্তার, রীণা রাণী পাল, মনিরা আক্তার, সাবিকুন্নাহার, হিমা আক্তার, উম্মে হাবিবা সরকার, নূরে ফারজানা, জান্নাতুল ফেরদৌস ; মেডিকেল টেকনোলজিষ্ট ডেন্টাল নাজমুল ইসলাম, এমটি ল্যাব রেজুয়ান করিম রাজু, ফার্মাসিস্ট বাহারুল্লাহ্, হিসাব রক্ষক শামছুল হুদা ; ৪ জন স্যাকমো শহীদুর রহমান, বিপ্লব হোসেন, শাহজাহান সিরাজ, আলমগীর হোসেন ; সিএইসসিপি মুশফিকুর রহমান বকুল ও অফিস সহায়ক মোঃ মুকুল।,

সূত্রমতে, উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধাচরণ, চেইন অব কমান্ড বিনষ্টকরণ, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কনফারেন্স রুম দখল ও সরকারী সম্পদের অবৈধ অপব্যবহার, জমায়েত হওয়া এবং সভার আয়োজন করা, দায়িত্ব পালনে ব্যর্থতা, ইচ্ছাকৃত গাফিলতি, আচরণবিধি লঙ্ঘন ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। উল্লেখ, বেশ কিছুদিন ধরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চাপা উত্তেজনা, টানাপোড়ন ও ব্যক্তিত্বের সংঘাত জনিত নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। ,

বিশেষ একটি গোষ্ঠী কমপ্লেক্সে অবাধ্যতা, অরাজকতা ও অশৃঙ্খল পরিবেশ তৈরি করতে সচেষ্ট রয়েছে। কোথাও কোথাও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। যা মোটেও কাম্য নয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অলক কান্তি তালুকদার বলেন, সিভিল সার্জনের ২৩ তারিখের স্বাক্ষরিত চিঠি শনিবার পেয়েছি এবং সাথে সাথেই ওই ৩০জনকে সংশ্লিষ্ট বিভাগ থেকে স্বাক্ষর দিয়ে চিঠি নেয়ার জন্য বলা হয়েছে।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd