বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ৩দিনব্যাপী নেত্রকোনা জেলা ৯ম কাব ক্যাম্পুরী , ক্যাম্পফায়ার, স্কাউট সমাপনী অনুষ্টান ১৭ অক্টোবর রোজ শনিবার অনুষ্টিত হয়েছে। এ অনুষ্ঠানে জেলার ৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪২ জন ছাত্র-ছাত্রী ,৫৭ জন শিক্ষক শিক্ষীকা ও স্কাউট সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ,
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক । নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন, স্কাউটস নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ সংগটনের নেতাকর্মীবৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ ।
Leave a Reply