বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

কেন্দুয়ায় অসীম কুমার উকিলের শীতবস্ত্র বিতরন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৩০ পঠিত

কেন্দুয়া সংবাদদাতাঃ বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, ‘বিশ্বের অন্যতম মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই কনকনে শীতে অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের হাতে শীতবস্ত্র (কম্বল) পৌছে দিচ্ছেন।,

প্রধানমন্ত্রীর পক্ষে সারাদেশের তৃণমূল পর্যায়ে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে অসহায় শীতার্ত মানুষজন খুবই খুশি।১৩ জানুয়ারি কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আয়োজিত ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।,

এ সময় এমপি আরও বলেন, আমরা ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের মধ্যে সাধ্যমতো শীতবস্ত্র বিতরণ করছি। সরকারের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করছেন বেসরকারি বিভিন্ন ব্যাংক ও সংগঠনও। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।কম্বল বিতরণের সময় কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূইয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক ইকবাল কবীর, সহকারি শাখা ব্যবস্থাপক শাহানূর আলম ভূইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd