মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

নেত্রকোনায় ২০০৩ সালে গঠিত বন্ধুযোগের নতুন কার্যকরী পরিষদ গঠন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬১২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ বন্ধুত্ব, মানবতা জনসেবার অঙ্গীকারে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠনবন্ধুযোগএর নবগঠিত কার্যকরী পরিষদ ২০২৫২০২৭ গঠন করা হয়েছে। গত জুলাই আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ বেনজীর হোসেন খান। সহ-সভাপতি হলেন তানভীর আহম্মেদ। সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী রুমান কবীর পারভেজ এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীরুল হাফিজ রিপল।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলো- সাংগঠনিক সম্পাদক- প্রকৌশলী মো. জাকিরুল ইসলাম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক- প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ মারুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জোবায়ের আহমেদ চঞ্চল, দপ্তর ও অর্থ সম্পাদক- তানজীর হাসান রাসেল, স্বাস্থ্য, চিকিৎসা ও ক্রীড়া সম্পাদক- সাব্বির আহম্মেদ রবিন, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক- পায়েল খান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- শুভ্র সরকার।

উল্লেখ্য, ২০০৩ সালের ২৪ নভেম্বর নেত্রকোনার মোক্তারপাড়ায় মাত্র ১১ জন নিবেদিতপ্রাণ বন্ধুর হাত ধরে যাত্রা শুরু করে এই সংগঠন। এ সংগঠনটি আজ একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। বন্ধুযোগ একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহমর্মিতা।

নব-নির্বাচিত কার্যকরী পরিষদ জানায়, আমরা আশাবাদী, নতুন নেতৃত্বের মাধ্যমে বন্ধুযোগ আরও সংগঠিত, মানবিক ও গতিশীল হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইতিবাচক পরিবর্তন আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের জন্য কাজ করবে এ সংগঠনটি। নব-নির্বাচিত সদস্যদের হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd