শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

খালিয়াজুরীতে পপি প্রকল্পের উদ্যোগে লিংকেজ মিটিং অনুষ্ঠিত

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮২ পঠিত

খলিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরীতে পপি প্রকল্পের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন মহিলা দলনেত্রীদের  নিয়ে ১৯ আগস্ট  উপজেলা হল রুমে এক লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয় । পপির এফ ও মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার । বক্তব্য রাখেন জগন্নাথপুর মইজুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোখলেসুর রহমান, কৃষ্ণপুর আব্দুল জব্বার রাবিয়া খাতুন বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা দিবা রানী তালুকদার, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ ,খালিয়াজুরী  সদর ইউনিয়নের দলনেত্রী ফেরদৌসী বেগম ,মেন্দিপুর ইউনিয়নের দলনেত্রী শিল্পী আখতার, উপজেলা সমন্বয়কারী গোলাম মুক্তাদির , কৃষ্ণপুর আব্দুল জব্বার রাবিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রতিথি  সরকার অর্ণা , ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্রী রিয়া মনি ।

উপস্থিত ছিলেন খালিয়াজুরী  উপজেলার সমবায় অফিসের  কর্মচারী মোঃ কামাল হোসেন ,সমাজ সেবা অফিসের কর্মচারী মোঃ মনির হোসেন , কৃষ্ণপুর ইউনিয়নের সচিব মোঃ আব্দুল জলিলসহ ১ নং মেন্দিপুর, ২ নং চাকুয়া , ৩ নং খালিয়াজুরী ও ৫ নং কৃষ্ণপুরসহ ৪ টি ইউনিয়নের ১২ টি গ্রুপের মহিলা দলনেত্রীবৃন্দ ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd