
মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব টিপু সুলতানের সহধর্মীনী নার্গিস আক্তারের (৪৭) বড়কাশিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় জানাযায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম জানাযা দুপুর ২টার দিকে মাইলোড়া হাজী দুদু মিয়ার চাউলের মিল মাঠে অনুষ্ঠিত হয়। জানা গেছে, গণ মানুষের নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব টিপু সুলতান সহধর্মীনীর মৃত্যুর সংবাদ শুনে জানাযায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে মোহনগঞ্জে ছুটে আসেন।
সোমবার দুপুরে ময়মনসিংহে টিপু সুলতানের মায়ের চিকিৎসা শেষে ময়মনসিংহ থেকে প্রাইভেটকারে মোহনগঞ্জে আসার পথে বেলতলী নামক স্থানে প্রাইভেটকার ও বাস মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারে থাকা মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব টিপু সুলতান (৫৭), সহধর্মীনী নার্গিস আক্তার, মাতা রাবিয়া বেগম (৮০) গুরুত্বর আহত হলে চিকিৎসার জন্য ময়মনসিংহ স্বদেশ প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়।
পরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নার্গিস আক্তার মৃত্যুবরণ করেন। আহত টিপু সুলতান চিকিৎসা শেষে সহধর্মীনী নার্গিস আক্তারের লাশ নিয়ে মঙ্গলবার সকালে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া বাসায় আসেন এবং রাবিয়া বেগম ওই হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, বিএনপি নেতা টিপু সুলতান তার মাতার চক্ষু অপারেশনের জন্য ২/৩ দিন আগে ময়মনসিংহ চক্ষু হাসপাতালে অপারেশন সম্পন্ন করে গত সোমবার ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।
Leave a Reply