মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

মোহনগঞ্জে কৃষি ব্যাংকের খেলাপী ঋণ গ্রহীতার সাথে দ্বিপাক্ষিক সভা

কামরুল ইসলাম রতন
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬৯ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে ২৩ ডিসেম্বর দিনব্যাপী বাংলাদেশ কৃষি ব্যাংক মোহনগঞ্জ শাখার উদ্যোগে খেলাপী ঋণ গ্রহীতার সাথে দ্বিপাক্ষিক সভা ব্যাংকের ম্যানেজারের কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের আলোচনা করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ কৃষি ব্যাংক নেত্রকোণা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মৃন্ময় চক্রবর্তী, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের উপ-মহাব্যবস্থাপক মোঃ গোলাম তৌহিদ, নেত্রকোণা মূখ্য অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ মাজহারুল আলম, অত্র শাখার ব্যবস্থাপক মুকতাদীর ফাত্তাহ্ নাঈব, বিভাগীয় কার্যালয়ে মূখ্য কর্মকর্তা কামরুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতনসহ অত্র শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রায় ৫০জন খেলাপী ঋণ গ্রহীতা উপস্থিত ছিলেন। পরে খেলাপী ঋণগ্রহীতাদের থেকে নগদ ১০ লক্ষ টাকাসহ সর্বমোট ২৫ লক্ষ টাকা সমন্বিত আদায় হয়। বাকিরা তাদের খেলাপী ঋণ দ্রুত পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd