বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় সাংবাদিকদের সাথে নেত্রকোনা- ২ আসনের বিএনপি এর নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ারুল হক এর মতবিনিময় সভা ১৩ ফেব্রুয়ারী নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুম অনুষ্টিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে সভায় নেত্রকোনা- ২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ারুল হক, বিএনপি নেতা এডভোকেট মাহফুজুল হক, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, ডাঃ লুৎফা হক, বিএনপি নেতা শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, মনিরুজ্জামান দুদুসহ অন্যান্য সাংবাদিকগন, বিএনপি ,যুবদল,ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বাইপাস সড়ক ,চিকিৎসা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply