মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার ছাত্র দলের নতুন কমিটি গঠন ও অনুমোদন উপলক্ষে ৮ জুলাই এক আনন্দ মিছিল শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব, থানা মোড়, খালিয়াজুড়ি কলেজ মাঠে গিয়ে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে মিছিলটি শেষ হয়। ছাত্র দলের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত হৃদয় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তালুকদার আরিফ। বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের নতুন কমিটির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম পলিন তালুকদার। উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুব দলনেতা এনামুল হক ছোটন, মোঃ এরশাদ মিয়া, মোঃ আব্দুল মজিদ মাষ্টার, মোঃ আব্দুল মান্নান চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, ছাত্র দলের নেতা শফিউল আলম চৌধুরী জসীম, শুভ্র জন সরকার (বাপ্পি) ও উজ্জ্বল মিয়া। এ সময় স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের ব্যাক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা অজিত চৌধুরী, মোঃ রিপন কবীর চৌধুরী, পরেশ দেবনাথ, মোঃ সুজন মিয়া, মোঃ সালেহীন, মোঃ ফয়সাল আহমেদ, মহিলা দলনেত্রী জেবুন্নাহার, ছাত্র দলের নেতা এম আর রায়হান শেখ, নাজমুল হাসান আজিম, মোঃ শিমুল মিয়া, মোঃ শাহজালাল মিয়া, মোঃ সোগাহ মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে নতুন কমিটির সকল সদস্যকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের তোরা ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয় ।
Leave a Reply