কামরুল ইসলাম রতন ,মোহনগঞ্জ সংবাদদাতা ঃনেত্রকোণার মোহনগঞ্জের ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের মাঘান-বার্তোকোণা সংলগ্ন সাপমারা ব্রিজের কাছ থেকে আহাদ নূর (২৬) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এলাকাবাসী খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ নূর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামের মোঃ কাচা মিয়ার ছেলে।
তিনি বার্তোকোণা গ্রামে তাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। জানা যায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচ শুরু হওয়ার পর থেকেই ওই যুবক নিখোঁজ ছিলেন। সর্বশেষ তাকে খালের পাড়ে বসে মোবাইলে খেলা দেখতে দেখা গিয়েছিল।
তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, খেলা দেখার কোনো এক মুহূর্তে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, পানিতে পড়ে মৃত্যু হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পোষ্ট মডেম ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply