মো: হাবিবুল্লাহ , খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২৫ আগস্ট এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিক মাহমুদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন ।
বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম,সুদীপ সরকার, সবিতা রাণী সরকার, ছাত্র অভিভাবক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় সহকারী শিক্ষক দিলরুবা আক্তার, দীপেশ চন্দ্র সরকার, দীনুক সরকার, মোঃ মাহবুবুল আলম, অফিস সহকারী সাব্বির আহমেদ, ছাত্র অভিভাবক, মোঃ রিকন তালুকদার, আবু সুফিয়ান,স্বজল, ডাঃ দীপালি আক্তার সহ শতাধিক শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও অন্যান্য শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply