বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

কলমাকান্দায়  বজ্রপাতে নিহত ১, আহত-৩  

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৫ পঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দার মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে ২৬ আগস্ট রোজ বুধবার বজ্রপাতে রতন দাস (৩৫) নামে ১ জেলে নিহত আরও ৩ জন আহত হয়েছেন।  নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে।,

আহতরা হলেন-একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ৪ জন একটি নৌকায় করে অন্যতিনের মতোই সকালে মাছ ধরতে মহিষাসুরা হাওরে যান। মাছ ধরার এক পর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।,

তখন  বজ্রপাতে গুরুতর আহত হয়ে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। নৌকার অপর ৩ জেলেও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd