মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোনার মোহনগঞ্জ আখড়া রোডে রংপুর হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে ২৯ আগস্ট পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।,
এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনগঞ্জ শাখার সভাপতি অমল সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, বিকাশ দাস, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার রায় বলেন, সারাদেশে এক যুগে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। এ মানববন্ধনে নারী-পুরুষ অংশগ্রহণ করেন।,,
Leave a Reply