রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক-১

মোহাম্মদ হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ পঠিত

মোহাম্মদ হাবিবুল্লাহ – খালিয়াজুড়ি প্রতিনিধি:  নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার  চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লংকাপাড়া এলাকায় ৫ সেপ্টেম্বর  ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে  স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়,  লংকাপাড়া এলাকার কাজল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে ইয়াবাসহ আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়দের দাবি, আটকের পর উজ্জ্বলের কাছ থেকে মাদক সরবরাহের সঙ্গে জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তাদের মধ্যে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম, স্থানীয় কাইয়ুম ও কিরণের নাম রয়েছে বলে দাবি করেন তারা। তবে এসব অভিযোগের সঠিক সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, স্থানীয়দের মাধ্যমে পাওয়া কয়েকজনের নামের তালিকাসহ উজ্জ্বলকে মামলার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খালিয়াজুরী থানায় পাঠানো হয়েছে। তার নিকট থেকে ০৮ পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়।

চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন বলেন, ‘আমি বর্তমানে এলাকার বাইরে আছি। তবে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতির নাম মাদকসংক্রান্ত ঘটনায় এসেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, কিরণ মিয়ার  মাধ্যমে এলাকায় ইয়াবা সরবরাহ করা হয়। আমিরুল ইসলামের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

 

খালিয়াজুরী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর  তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক সংক্রান্ত অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd