শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোনায় স্থানীয় সরকার ও সামাজিক প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহন বৃদ্ধিকল্পে লিয়াজো মিটিং

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৭ পঠিত

বিশেষ প্রতিনিধি: বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব কাটলী বিএনপি এসএমএফটি প্রশিক্ষণ কক্ষে স্থানীয় সরকার ও সামাজিক প্রতিষ্ঠানে নারী অংশগ্রহন বৃদ্ধি কল্পে আয়োজিত এক লিয়াজো মিটিং অনুষ্টিত হয়। নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: তফসির উদ্দিন খান বলেছেন, সিদ্বান্ত নেয়ার কাঠামোয় নারীর অংশগ্রহণ বৃদ্ধি কল্পে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নারীদেরকেও সে জায়গাগুলোতে যাওয়ার জন্য যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় এবং কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবতীর্র সভাপতিত্বে অনুষ্ঠিত লিয়াজো সভায় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রতিনিধি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন, কাইলাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, নেত্রকোণা পৌরসভার কাউন্সিলর আঃ হেলিম, শামীম রেজা সরল, মহিলা কাউন্সিলর শামীম আরা শিল্পী ও শিমুল চৌধুরী বেবী এবং রৌহা ইউনিয়নের নারী সদস্য সুমাইয়া সিদ্দীকা।

সভায় উপস্থিত নারীদল ও ক্লাষ্টার কমিটির প্রতিনিধি গনআলোচনায় অংশগ্রহণ করে তাদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয় সমূহ শেয়ার করার পাশাপাশি প্রতিষ্টানে সম্পৃক্ত হওয়ার তাদের আগ্রহ ও সকলের সহযোগিতার উপর গৃরুত্বারোপ করা হয়। লিয়াজো মিটিং শেষে অন্য একটি অনুষ্ঠানে নারী প্রগতি সংঘের উদ্যোগে কৃষি কাজের সহিত জড়িত করোনা কালে ক্ষতিগ্রস্থ ২০ জন কৃষানীর হাতে উপজেলা চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষিকাজ পুনরায় শুরু করার জন্য বিভিন্ন উপকরণ ক্রয়বাবদ অনুদান হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা বিতরণ করেন।  এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd