রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ইটভাটাসহ ৪টি প্রতিষ্ঠানকে পৌনে দু’লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৯৪ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ কেন্দুয়া উপজেলার রামপুর বাজার এবং সিংহের গাঁও এলাকায় অভিযান চালিয়ে সিংহের গাঁও এর সনি ব্রিকসকে ইটের মাপে কারচুপির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫, ৪৮ ও ৪৯ ধারা অনুযায়ী ১,৫০,০০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার অভিযানে রামপুর বাজারে ৪টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকাসহ সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ১,৭৪,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। উল্লেখ যে, ইটের আদর্শ মাপ ২৪*১১.৫*৭ সে.মি।

এর পরিবর্তে ২৩.৫*১১.৫*৭ সে. মি. এবং নামফলকের দৈর্ঘ্য ১৩ সে.মি. এর স্থলে ১৭.৫ সে.মি. পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিল উদ্দীন এবং কেন্দুয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গফুর।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd