শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটপাড়ায় ঝড়ে ৬ গ্রাম লণ্ডভণ্ড

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪৮১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘরসহ অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর, তিলকপুর, দেশিউড়া, অভয়পাশা, পোখলগাঁও ও দুর্গাশ্রম গ্রামে এ ক্ষয়ক্ষতি হয়।

স্বরমুশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় ওই ছয়টি গ্রামের অন্তত দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে। মারা গেছে কয়েকটি গবাদিপশু। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এছাড়া বেশকিছু বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হওয়ায় ঝড়ের পর থেকে আটপাড়া উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ঝড়ে গাছপালা পড়ে বেশ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, ঝড়ে স্বরমুশিয়া ইউনিয়নের বেশ ক্ষতি হয়েছে। দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের একটি ঘরের টিনের চাল উড়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd