বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

নেত্রকোণায় ৭ দফা বাস্তবায়নের দাবীতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৩২ পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ সরকারী কর্মচারীদের ৭ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষনা, অন্তবর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারিদের ৫০% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুণর্বহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবী এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি সহ ৭ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি শাহানুর কবির খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল আলম সিরাজ, সাংগঠিক সম্পাদক মোঃ আল আমিন, মহিলা সম্পাদিকা বাঁধন খান ববি ও অনামিকা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd