বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

কলমাকান্দার পোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৮৮৯ পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ এশিয়ান টিভিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের কণ্ঠ এডিট করে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন ও মিছিল হয়েছে। গতকাল ওই ইউপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। পরে ইউপি ভবনের সামনের সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এছাড়াও বক্তব্য রাখেন, পোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাসান খান পাঠান, পোগলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. হাদিস খান, পোগলা ইউনিয়ন যুব লীগের সভাপতি মাঈদ উদ্দিন প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, গত ১২ অক্টোবর এশিয়ান টিভিতে আমার কণ্ঠ এডিট করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা সংবাদ পরিবেশিত হয়।



তিনি আরও জানান, মূলগাও গ্রামের ফাজু রহমানের ছেলে নুরুল ইসলাম চান মিয়া তার বাড়ি সংলগ্ন সরকারি প্রায় ৭ একর জমি দখল করে আছেন। সম্প্রতি ওই জায়গা থেকে .৩২ শতাংশ জায়গায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ভরাটের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। আর এই সরকারি ঘর নির্মাণে সহযোগিতা করছেন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক। এ কারণেই চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয় নুরুল ইসলাম চান মিয়া গং।



পরে তারা ইউপি চেয়ারম্যানের মান ক্ষুণ করার লক্ষে মিথ্যা তথ্য দিয়ে গত ১২ অক্টোবর এশিয়ান টিভিতে একটি মিথ্যা সংবাদ পরিবেশনে সহায়তা করেন। নুরুল ইসলাম চান মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করেন বলেন, তার দখলকৃত জায়গা ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের লোকজন জোরপূর্বক দখলের চেষ্ঠা করছেন। এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, প্রায় ৭ একর সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন নুরুল ইসলাম চান মিয়া। সম্প্রতি ওই জায়গা থেকে .৩২ শতাংশ জায়গা উদ্ধার করে ওই জায়গায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের কাজ চলছে। বাকি জায়গা উদ্ধারের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd