বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতা আটক

বিশেষপ্রতিনিধি ঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৫১১ পঠিত

নেত্রকানার আটপাড়া উপজেলায় মো. হাবিবুর রহমান ওরফে কাশেম (৪৫) নামে এক যুবলীগ নেতাসহ ২ মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৭ অক্টোবর নেত্রকোনা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সঞ্জয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে আটপাড়া উপজেলার কুট্টাকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক হাবিবুর রহমান ওরফে কাশেম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নেহারা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে। তিনি একই ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি। অপরজন হলো : আটপাড়া উপজেলার বাউসা গ্রামের মহিম উদ্দিনের ছেলে মো. ইছহাক মিয়া (১৯)।

ডিবির এসআই সঞ্জয় সরকার জানান, আটক দু’জনই পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরা তারা আশপাশের এলাকায় মাদক ব্যাবসা করছে। গোপন তথ্যে গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd