শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

বারহাট্টায় অপহৃত কলেজ ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৮৪ পঠিত

 

বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোনার বারহাট্টায় কথা-কাটাকাটির জেরে পেটানোর পর কলেজের গেইট থেকে তুলে নেয়া কলেজ ছাত্র রিপন মিয়াকে (১৬) আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, রিপনকে ব্যাপক মারধর করা হয়েছে। এতে সে ঠিকমতো কথা বলতে পারছে না। রিপনের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায় ০১ নভেম্বর উপজেলার বাউসি অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) গেইট থেকে রিপনকে পেটানোর পর তুলে নিয়ে যায় একই শিক্ষা প্রতিষ্ঠানের ইমন (১৮) ও বাপ্পীর (১৮) নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী। রিপন এই বিদ্যালয়ের ছাত্র ও এলাকার পূর্বদত্তখিলা গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে। অনেক খোঁজাখুঁজির পর একইদিন সন্ধ্যায় রিপনকে উপজেলার ছালিপুড়া গ্রামের একটি সেতুর পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।

আহত রিপনের নানা বাউসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দছ তালুকদার বলেন, রিপনকে তুলে নিয়ে গিয়ে প্রচন্ডভাবে মারধর করেছে। শরীরে লোহার রড দিয়ে পিটিয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন, ঠিক মতো কথাও বলতে পারছে না। দীর্ঘদিন এই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। এমন জখন্য ঘটনা এটাই প্রথম দেখলাম। এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেয়া হয়েছে। এখনো মামলা রেকর্ড হয় নাই।

বাউসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল হক বুধবার বিকেলে বলেন, কলেজছাত্র রিপনকে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিচার হওয়া উচিত। আমি চিকিৎসাধীন রিপনকে দেখতে হাসপাতালে যাচ্ছি।বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, এ ঘটনায় রিপনের ভাই মঙ্গলবার রাতেই মামলার আবেদন করেছেন। আবেদনের সময় তাঁর ভোটার আইডি কার্ডটি নিয়ে আসেননি। ভোটার আইডি কার্ডটি নিয়ে আসলেই মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd