মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

পূর্বধলায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশ

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৬ পঠিত

পুর্বধলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্বধলা সরকারি কলেজ এর উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উন্মুক্ত মঞ্চে “আমাদের বিজয়” নামক স্মরণিকার মোড়ক উন্মোচন ,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা সরকারি কলেজে’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারোল হক রতন এর সভাপতিত্বে, ইতিহাস বিভাগের প্রভাষক এমদাদুল হক বাবুলের পরিচালনায় ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।,

বিশেষ অতিথি ছিলেন, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ূব আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি পূর্বধলা উপজেলা শাখার ডিজিএম প্রকৌশলী গোলাম মর্তুজা, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী।,

এছাড়াও পূর্বধলা সরকারি কলেজের শিক্ষক মন্ডলী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ এবং কলেজ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পূর্বধলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ করে বিভিন্ন রাস্থা স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার দাবি উত্থাপন করা হয় এবং পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কতজন শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার তালিকা প্রকাশ করার কথা জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী।,

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি