বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

মোহনগঞ্জের গাগলাজুরে সাজ্জাদুল হাসানের কম্বল বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৭২ পঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৭ নং গাগলাজুর ইউনিয়ন পরিষদের সম্মুক্ষে ১৫  জানুয়ারী  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পক্ষ থেকে   কম্বল বিতরণ করা হয়।গাগলাজুর ইউনিয়ন পরিষদের সম্মুক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম বেগ প্রমুখ।

ওই সময়ে ৪০০ কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়। এর আগে ২ নং বড়তলী বানিয়াহারী ইউনিয়ন ও ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়।  ইউনিয়নে ৪০০ করে সর্বমোট তিনটি ইউনিয়নে ১২ ০০ কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, ছাব্বির আহমেদ আকুঞ্জি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি